আবির আর মিতুল দুজন খুব ভালো বন্ধু।ভার্সিটির সেই প্রথম ক্লাস থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একসাথে ক্লাস করা, আড্ডা দেয়া, ঘুরে বেড়ানো এগুলো তাদের নিত্যদিনের রুটিন।
আবির আজকাল মিতুলকে শুধু ভালো বন্ধুই না, বন্ধুর চেয়েও অনেক বেশি কিছু ভাবে..!!
সে এই তিন বছরে মিতুলকে ভালোবেসে ফেলেছে, অনেক বেশিই ভালোবেসে ফেলেছে, নিজের জীবনের চেয়েও বেশি। কিন্তু মুখ ফুটে বলতে পারেনি কখনোই।
একদিন মিতুল আবিরকে ফোন দিয়ে বলল...
- আবির আজ বিকালে তোকে এক জায়গায় নিয়ে যাব, একটা সারপ্রাইজ আছে তোর জন্য রেডি থাকিস।
- কিসের সারপ্রাইজ..??
- সময় মত জানবি কি সারপ্রাইজ, রেডি থাকিস।
- ওকে।
কথামত একটি রেস্টুরেন্টে আবিরকে নিয়ে যায় মিতুল।
তারপর একটি টেবিলে বসে তারা। কিছুক্ষণ পর একটি ছেলেও এসে বসে তাদের সাথে। মিতুল ওই ছেলেটির সাথে আবিরকে পরিচয় করিয়ে দেয় তার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে। কিন্তু আবির কিছুই বুঝতে পারলনা, তাই মিতুলকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল ছেলেটি কে..??
মিতুল জবাব দিল ছেলেটা তার বয়ফ্রেন্ড....!!
মিতুলের কথায় আবিরের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল....!!
- আসলে তোকে সারপ্রাইজ দিব বলে আগে বলিনি। তুই কি খুশি হসনাই..?? এই আবির কি হল কথা বলছিস না কেন?
- ও হ্যা, খুশি না হওয়ার কি আছে? আচ্ছা মিতুল তোরা থাক আমি আজ আসিরে।
- কেন তুইও থাক আমাদের সাথে?
- নারে কাজ আছে , বলে চলে গেল আবির।
এরপর থেকে আবির মিতুলের সাথে যোগাযোগ কমিয়ে দিল। আগের মত ফোন দেয় না, দেখা করে না, নিয়মিত ক্লাসও করে না। মিতুলই বেশিরভাগ সময় আবিরের সাথে যোগাযোগ করে, যদিও সেটা আগের চেয়ে অনেক কম....!! অবশ্য আবিরও এতে কিছু মনে করে না, সে ভাবে মিতুলকে হয়ত তার বয়ফ্রেন্ডকেও সময় দিতে হয় তাই তার সাথে আগের মত যোগাযোগ করতে পারে না।
পাচ মাস পর একদিন মিতুল আবিরকে ফোন দিয়ে কেদে কেদে বলল....
- আবির আমি অনেক বড় ভুল করে ফেলেছি...
- কি হয়েছে মিতুল কাদছিস কেন.? আমাকে বল কি হয়েছে..?
তারপর মিতুল আবিরকে যা বলল তার সারমর্ম হল এই...
"মিতুল ওই ছেলেটার ভালবাসায় অন্ধ হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয়।
কারণ ছেলেটি মিতুলকে বলেছিল তার সাথে লিভ টুগেদার করলে সে শীঘ্রই মিতুলকে বিয়ে করে নিবে, অন্যতায় সম্পর্ক রাখবে না।
তাই মিতুলও ওকে বিশ্বাস করে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এখন নাকি ছেলেটি বলতেছে মিতুলের সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব না সে অন্য একটি মেয়েকে ভালোবাসে। এখন মিতুল আত্নহত্যা করার পথ বেছে নিয়েছে"
আবির ফোনের মধ্যে মিতুলকে অনেক বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু মিতুল আবিরের কথায় কান না দিয়ে ফোন
কেটে দিল..!!
আবির ফোন রেখেই তাড়াতাড়ি চলে গেল মিতুলদের মেসে, গিয়ে মিতুলের রুম খুলতেই দেখতে পেল ফ্যানের সাথে ঝুলে আছে মিতুলের নিথর দেহ। আবির পাথরের মত দাড়িয়ে আছে আর নিজেকে ধিক্কার জানাচ্ছে এই ভেবে যে,তার প্রিয়
বন্ধুটা একটা স্বার্থপর মানুষের জন্য চলে গেল আর সে কিছুই করতে পারলনা...???
ভালবাসাটা ভুল নয়, ভুল হচ্ছে ভালবাসার জন্য ভুল মানুষ নির্বাচন করা। মনে রাখবেন আপনার প্রিয় মানুষটি যখন আপনার সাথেশারীরিক সম্পর্কের প্রস্তাব দিবে, তখন বুঝে নিতে হবে আপনি ভুল মানুষটিকেই বেছে নিয়েছেন।
যে কিনা আপনার শরীরকেই ভালবেসেছিল, আপনাকে নয়।






0 মন্তব্য:
Post a Comment