প্রতিদিন এক হুযুর সাহেব
একটি নির্দিষ্ট বাসে করে
বাড়ি হতে মাদ্রাসায়
যাওয়া আসা করতো।
তো সেই বাসের সকল স্টাফ
তার চেনা।
.
একদিন হুযুর ভাড়া দিলে
ফিরতি টাকে হিসাবে
৫০ টাকা বেশি পেলো।
ভাবলো হেলপার হয়তো
ভুল করে ৫০ টাকা বেশি দিয়েছে।
তাকে টাকাটা ফেরত দিতে হবে।
কি হবে এই ৫০ টাকা নিয়ে !
পাপের বোঝাটাই শুধু বাড়বে !
কিন্তু পরক্ষনই শয়তান তার
অন্তরে দোলা দিলো।
এই ৫০ টাকা ফেরত না দিলে
কি এমন ক্ষতি হবে ! না দিলেই
তো হয়।
.
এভাবে বাসে করে যেতে যেতে নিজের
চেতনার মধ্যে যুদ্ধ
করতে করতে যেতে লাগলেন।
সত্যের জয় হলো।
গন্তব্যে পৌছে ৫০ টাকা বের করে
হেলপারকে দিয়ে বললেন ভাই
আপনি হয়তো ভুল করে
এই ৫০ টাকা বেশি দিয়েছিলেন।
এই নিন। হেলপার বললো হুযুর
আসলে আমি একজন
অমুসলিম।
ইসলামের প্রতি কিছুটা আগ্রহ
থাকার
কারনে আপনাকে পরীক্ষা করতে চাইছিলাম
তাই ইচ্ছা করে টাকাটা
আপনাকে বেশি দিছিলাম।
আপনার কাছে আমি শিগ্রই
যাবো। শ্রেষ্ট ধর্মের জন্য।
.
আল হামদুলিল্লাহ
হুযুর সাহেব বাস থেকে নেমে
কাপতে লাগলেন।
এখনি কি হতো।
মাত্র ৫০ টাকার জন্য
তিনি ইসলামকে বিক্রি করতে যাচ্ছিলেন।
তবে আল্লাহ রক্ষা করেছেন।
.
প্রকৃতপক্ষে আপনার কাজের উপরেই
ইসলামে জয় এবং ইসলাম কায়েম .....
প্রতিদিন এরকম হাজারবার শয়তানের
ফাদে পড়ি আমরা। আল্লাহ পাক যেন এ
থেকে শিক্ষা নেওয়ার
তৌফিক দান করে।
আমিন ....
আমি মোঃ সব্বুর আজাদ বাপ্পি। সাধারণত বাংলা ভাষিদের কাছে কিছু গল্প পৌছে দেবার উদ্দেশ্য নিয়ে ১৫/০৩/২০১৫ সালে ব্লগটির শুভয়াত্রা শুরু হয়। মাঝপথে এসে আমার নিজশ্ব কিছু সমষ্যার কারনে ব্লগটির কার্জক্রম বন্ধ হয়ে যায়। সৄষ্টিকর্তার অশেষ রহমতে আমার সকল সমষ্যার অবশান ঘটে এবং গত ২৮/০৬/২০১৭ হতে ব্লগ কার্যক্রম আবার শুরু করি। আশাকরি সকলে পাশে থাকবেন।






0 মন্তব্য:
Post a Comment