- জেরিন শোন! জেরিন
দাঁড়া বলছি ...
- কি বলবি? বল
- সেদিন তোকে কতবার ডাকলাম
তুই সাড়া দিলিনা কেন?
- তোর সাথে কথা বলতে আমার
আর ভালো লাগেনা তাই
তোকে এড়িয়ে চলে গেছিলাম।
এখন কি বলার জন্য
আমাকে ডাকলি?
তাড়াতাড়ি বল আমার কাজ
আছে।
-তোর কি এমন কাজ আছে ?
যা আমার কথার
চেয়ে বেশি ইমপরটেন্ট?
-বাজে কথা বন্ধ করে বল
কি বলবি?
-চল একটু নদীর ধারে যাবো। তোর
সাথে আমার অনেক ইমপরটেন্ট
কথা আছে।
-আমি যেতে পারবোনা।
-কেনোওওওও?
-
বললামতো আমি যেতে পারবোনা।
আমার মুড নাই। আর তোর
সাথেতো আমার ব্রেকআপ
হয়ে গেছে। তারপরও কেনো তুই
আমার পিছে লেগে থাকিস
সবসময়?
-আজও
তোকে ভালোবাসি বলে এখনো তোর
পিছে কুকুরের
মতো লেগে থাকি আমি। আর
হ্যাঁ ব্রেকআপতো আমি করিনি তুইতো আগে ব্রেকআপ
করেছিলি আমার সাথে।
-শোন আমি পুরনো দিনের কথা আর
মনে করতে চায় না আমি চললাম
bye ...
-থাম এখন কই যাবি তুই?
-মরতে যাচ্ছি আমি। আর
হ্যাঁ কোনো দিন আমাকে ফোন
দিয়ে ডিস্টার্ব করবিনা।
কথাটা যেনো তোর মনে থাকে।
এই রিক্সা যাবে?
কই যাবেন আপা?
বর্ণালি মোড়ে ,কতো ভাড়া?
২০ টাকা লাগবে আপা।
-জেরিন রিক্সায় উঠে বসলো।
আমি মানিব্যাগ থেকে বিশ
টাকা বের
করে রিক্সাওয়ালাকে দিলাম।
-ওই তুই ভাড়া দিবিনা বলছি।
আমার কাছে ভাড়া আছে। আর
হ্যাঁ আপনি ওর কাছ
থেকে ভাড়া নিবেন না।
যদি নেন তাহলে আমি আপনার
রিক্সা থেকে নেমে যাবো।
-মন খারাপ করে চলে আসলাম।
জেরিন চলে গেলো আমাকে ভুল
বুঝে। আমার মনের ফিলিংসটা ও
আজও বুঝতে পারলোনা।
জানি আর
কখনো দেখা হবেনা আমাদের।
এটাই শেষ দেখা।
সত্যি আমি তোকে খুব
ভালোবাসি জেরিন .. ..
আমি মোঃ সব্বুর আজাদ বাপ্পি। সাধারণত বাংলা ভাষিদের কাছে কিছু গল্প পৌছে দেবার উদ্দেশ্য নিয়ে ১৫/০৩/২০১৫ সালে ব্লগটির শুভয়াত্রা শুরু হয়। মাঝপথে এসে আমার নিজশ্ব কিছু সমষ্যার কারনে ব্লগটির কার্জক্রম বন্ধ হয়ে যায়। সৄষ্টিকর্তার অশেষ রহমতে আমার সকল সমষ্যার অবশান ঘটে এবং গত ২৮/০৬/২০১৭ হতে ব্লগ কার্যক্রম আবার শুরু করি। আশাকরি সকলে পাশে থাকবেন।






0 মন্তব্য:
Post a Comment