দীর্ঘ ৫বছর প্রবাসে কাটানোর পর সপ্তাহখানেক অাগে দেশে ফিরে এসেছে হাসান। প্রায় ভূলতে বসেছে অতীতের সেইদিনগুলো। কিন্তু অাজ সেই তালগাছের নিচে অাসতেই মনে পড়ে গেল সেই দিনটির কথা। চোখ বুঝতেই চোখের
সামনে ভেসে অাসল সেই দিনটি, সেই দিনের কথাগুলো....
অাজ থেকে ৫বছর অাগে সাথীর সাথে এখানেই শেষ দেখা হয়েছিল।
-- তোমার দ্বারা কিছুই হবে না।
-- মানে কি? কি চাও তুমি?
-- একটা চাকরী জোগাড় করতে পারছনা, অার অামাকে বিয়ের কথা ভাবছ?
-- তোমায় ভালবাসি বলে বিয়ে করব, তুমি কি অামার ভালবাসার মর্যাদা দিতে পারবে না?
-- কিন্তু এর ভবিষ্যত কি?
-- ভবিষ্যত জানি না, বিয়ে করবে কিনা বল?
-- যদি নিজের পায়ে দাড়াতে না পার, তাহলেতোমায় বিয়ে করে তো সুখি হতে পারবোনা। যদি নিজের পায়ে দাড়াতে না পার, তাহলে অামাদের সম্পর্ক এখানেই শেষ।
-- ঠিক অাছে।অাজ বুঝলাম, তুমি অামাকে চাও না, চাও নিজে সুখি হতে। তোমার মত মেয়ে হয়ত অামার জীবনের জন্য সঠিক নয়। অাজ থেকে হয়ত অার কোনদিন তোমার সাথে দেখা হবে না। তোমার ভবিষ্যত জীবন ভালোভাবে কাটুক। তারপর অার দেখা হয়নি, কোনদিন কথাও হয়নি।
.........
কথাগুলো ভাবতে ভাবতে হাসানের চোখ দিয়ে কখন অশ্রুবিন্দু ঝরে পড়ল খেয়ালই করেনি সে। অগ্যতা উঠে দাড়িয়ে চোখদুটি মুছে, তালগাছটিকে পেছনে ফেলে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। পেছনে ফেলে দিল অতীতের সেই দিনগুলোকে। এগিয়ে গেল নিজের অগ্রতির দিকে।






0 মন্তব্য:
Post a Comment