ফেইসবুকে আমার এক বন্ধুর সাথে দেশপ্রেম নিয়ে কিছু কথা তুলে ধরলাম ..
বন্ধু: ভাই কেমন আছেন?
আমি: ভাল,আপনি?
বন্ধু: আমিও ভাল। ভাই আজ তো ২৬ মার্চ, আজকের পোগ্রামস কি আপনার।
আমি: ভাল,আপনি?
বন্ধু: আমিও ভাল। ভাই আজ তো ২৬ মার্চ, আজকের পোগ্রামস কি আপনার।
আমি: আরে ভাই ২৬ মার্চ তো কি হইছে?
পোগ্রামিং এর কি আছে।
বন্ধু: ভাই পোগ্রামিং নাই মানে আজ ত স্বাধীনতা দিবস। কিছু করবেন না?
আমি: কি করব স্বাধীনতা দিবসে। আপনি কি করেছেন?
বন্ধু: ভাই আমি অনেক কিছু করেছি।
আমি: কি কি করেছেন শুনি।
বন্ধু: সকাল বেলা শহীদ মিনারে ফুল দিয়েছি। প্রভাত ফেরীতে অংশগ্রহন করেছি।
আমি: আর, আর কি করেছেন?
বন্ধু: আর ফেইসবুকে একটা স্টেটাসও দিয়েছি স্বাধীনতা দিবস উপলক্ষে, অনেক লাইক পাইছি ভাই। অনেক কমেন্টও করছে।
আমি: ভাল ত, দেশপ্রেমের ত ডিজিটাল নমুনা দেখাইলেন আপনি। হাসা ছাড়া উপায় নাই।
বন্ধু: কেন ভাই কি হইছে।
আমি: আপনেরা শিক্ষিত মানুষ, ফেইসবুকে দুই- চার লাইন লিখতেই পারেন দেশপ্রেম সম্পর্কীয়। তাই বলে কি দেশপ্রেমের বহিঃপ্রকাশ হয়ে গেল।
বন্ধু: আপনার কথা ঠিক বুঝলাম না ভাই।
আমি: আমার কথা এত সহজে বুঝবেন না ভাই। আমি বলতে চাচ্ছি যে আপনারা শহীদ মিনারে ফুল দেন, ফেইসবুকে স্টেটাস দেন, আবার শহীদ মিনারে গান বাজান। আপনাদের ত এর আগে কখনো
এসব কাজ করতে দেখি নাই। এর আগে কয়দিন শহীদদের কথা মনে পড়েছে আপনার। দেশপ্রেম যদি শহীদ মিনারে ফুল দিলেই হয়ে যায় তাহলে যারা ফুল কিনতে পারেনা, যাদের ফুল কিনার সামর্থ্য নাই তাদের দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়।
বন্ধু: ঠিক ত ভাই, এরকমভাবে ত ব্যাপার টা ভাবিনি।
আমি: আপনি কি দেশের গরিব দুঃখী মানুষদের নিয়ে কিছু ভেবেছেন, কই তাদের নিয়ে কোন স্টেটাস ত আজ পর্যন্ত দেন নি ফেইসবুকে। দেশপ্রেমী হতে হলে এসব ছোটখাট বিষয় নিয়ে ভাবতে হবে। দেশপ্রেমি হতে হলে দেশের প্রতিটা মানুষকে নিয়ে ভাবতে হবে। দেশের আলো-বাতাস থেকে শুরু করে প্রতিটি ধুলিকনা, দিন মজুর থেকে শুরু করে চাকরীজিবী, রিক্সা চালক থেকে শুরু করে ট্রাক চালক, ছোট বড় সবাইকে ভালবাসতে হবে।
বন্ধ: ঠিক বলছেন ভাই, আসলে এত গভীরভাবে কেউ ভাবে না।
আমি: ভাই, অনেকে ফেইসবুকে স্টেটাস দেয় অনেক অনেক লাইক পায় তারা। কিন্তু কয়জনে আপনি আপনি করে কথা বলে। সবাই চেলিব্রেটি। কিন্তু সবাই শ্রদ্ধার সাথে কথা বলে না। যেখানে বড় ছোট কোন পার্থক্য নাই। সেখানে দেশপ্রেম অনেক দুরে। তাই আমাদের কে প্রথমে নিজে নিজে সংশোধন হতে হবে। আমরা কি পারিনা ভদ্রতার সাথে একজন আরেকজনের সাথে কথা বলতে। ফেইসবুকে শিক্ষামূলক কিছু স্টেটাস দিতে।
বন্ধ: ঠিক বলছেন ভাই। আসলে আমাদের মধ্যেই অহংকার, আমাদের এই অহংকার ভূলে শ্রদ্ধা এবং ভালবাসার ব্যাবহার খুব বেশি করতে হবে, তবেই দেশপ্রেমিক হওয়া যাবে।
আমি: ধন্যবাদ আপনাকে।
বন্ধু: ধন্যবাদ আপনাকেও।







0 মন্তব্য:
Post a Comment