বড়ই অদ্ভুত আমাদের জীবন। একটা মানুষ
কাঁদতে কাঁদতে এই
পৃথিবীতে আসে তেমনি সবাইকে কাঁদিয়ে এখান
থেকে বিদায় নেয়।মাঝে তার
পুরোটা জীবনই অনুভূতি নামক
মোড়কে জড়ানো ক্ষনিকের মোহ
বাদে আর কিছুই নয়। প্রতিটি মুহূর্তই
অনুভূতিশীল হয়ে কাটিয়ে দেয়ার
মাঝেই যেন জীবনের স্বার্থকতা। সেই
অনুভূতি যা ক্ষনিকেই নাম
পাল্টে বর্তমান থেকে অতীত নাম ধারন
করে।
প্রথম স্কুল যাওয়ার সময় নার্ভাস
অনুভূতি দিয়ে জীবন যাত্রার শুরু।
নিজেকে প্রতিষ্ঠিত করার
যুদ্ধে নেমে পড়া। এখানেই শেষ নয়। এরপর
নিজের
আলাদা জগতে হারিয়ে যাওয়া যেখানে কিছু
অপরিচিত মানুষকে "আপন" নাম
দিয়ে দেওয়া। জীবন চলার পথে কত
মানুষই না আমাদের সংগী হয়।কেউ
মনে দাগ কেটে স্মৃতি হয় আর সময়ে-
অসময়ে এসে জ্বালিয়ে যায় ক্ষনিকের
জন্য। সেই ক্ষনিকের উদাস অনুভূতি কখনোই
চিরস্থায়ী হয় না। এসব নতুন নতুন মানুষের
ভীড়ে কখনো বা পুরনো কাছের
মানুষগুলো হারিয়েও যায়। যখন
আমরা তাদের খুঁজতে শুরু করি,
ততক্ষণে তারা কালের
গর্ভে হারিয়ে যায়। শত খুঁজেও তাদের
আর পাওয়া যায় না। কিছু মানুষ আপন
মানুষের সুখেই
নিজেকে সুখী করে তো কেউ আবার
সেই সুখের জন্য আপন মানুষদেরই ত্যাগ
করে। জীবন সন্ধিক্ষণে অনেকেই
নিজেকে নির্জন
প্রান্তরে একা আবিষ্কার করে। তখন
শূণ্যতার মাঝে আমিত্ব বরণ
করে নেওয়া ছাড়া আর কিছুই করার
থাকে না। হয়তো একাকীত্বের
ভারে চোখের কোণে দু'ফোটা অশ্রু
জমে আবার শুকিয়ে যায়।
পড়ে থাকে একরাশ আফসোস।
তাইতো বাংলাদেশের
কালজয়ী "ভাত দে" মুভির সেই
গানটা চরম বাস্তবতারই বহিঃপ্রকাশ।
"এই ভবের হাটের রঙ্গ একদিন সাঙ্গ
হবে রে,
ভাঙবে রসের মেলা।"
আমাদের জীবন আমাদের আপন
মানুষগুলোর জন্যই এতটা আনন্দের।
তারা আছে বলেই আমরা আছি।
তারা আমাদের ভালবাসে বলেই
আমরা এত নিশ্চিন্তে জীবনকে যাপন
করতে পারি। তাই তাদের অবহেলা নয়,
তাদের প্রাপ্য অনেক ভালবাসা। তাই
চলুন না, আজ সবাই নিজ নিজ আপন
মানুষদের জানাই, তারা আমাদের
জীবনে আসলেই কতটা স্পেশাল। আব্বু-
আম্মুকে না হয় আজ বলেই ফেলি, "আব্বু-
আম্মু, তোমরা সবার চেয়ে ভাল।" ছোট্ট
ভাইবোনদের না হয় আজ আইসক্রিম
এনে দেই, সাথে খানিকটা আদরও। ও
হ্যাঁ, শুধু আইসক্রিমে হবে না।
সাথে চকলেটও লাগবে।
অতঃপর, তাদের আরও আপন করে নেওয়া।
আর এখানেই আমাদের জীবনের পরম
স্বার্থকতা।
আমি মোঃ সব্বুর আজাদ বাপ্পি। সাধারণত বাংলা ভাষিদের কাছে কিছু গল্প পৌছে দেবার উদ্দেশ্য নিয়ে ১৫/০৩/২০১৫ সালে ব্লগটির শুভয়াত্রা শুরু হয়। মাঝপথে এসে আমার নিজশ্ব কিছু সমষ্যার কারনে ব্লগটির কার্জক্রম বন্ধ হয়ে যায়। সৄষ্টিকর্তার অশেষ রহমতে আমার সকল সমষ্যার অবশান ঘটে এবং গত ২৮/০৬/২০১৭ হতে ব্লগ কার্যক্রম আবার শুরু করি। আশাকরি সকলে পাশে থাকবেন।






0 মন্তব্য:
Post a Comment